রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইউনাইটেড ফেডারেশনের সভাপতি হলেন পলাশ

ইউনাইটেড ফেডারেশনের সভাপতি হলেন পলাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস্ ওর্য়াকার্স কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পদক কাউসার আহমেদ পলাশ। শুক্রবার (১৪ জুন) ঢাকার ২৩নং তোফখানস্থ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে নব-নির্বাচিত কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফেডারেশনের সভাপতি রায় রমেশ চন্দ্র পরলোক গমন করায় পদ শুণ্য হয়ে যায়। প্রথম সভায় এ শূন্য পদে কার্যাকরি সভাপতি কাউসার আহম্মেদ পলাশকে সভাপতি প্রস্তাব করা হলে সকলে সম্মতি জ্ঞাপন করেন।

সভায় কার্যাকরি সভাপতি কাউসার আহম্মেদ পলাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ সভাপতি আবুল হাসেম, সহ সাধারন সম্পাদক সেহেলী লাভলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে কাউসার আহম্মেদ পলাশ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস্ ওর্য়াকার্স নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু ও সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু।

About the author

SOFT PRO IT