নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত-১

সোনারগাঁয়ে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে মঙ্গলবার (১১ জুন) সকালে গরু বোঝাই ট্রাক ও মালবাহী কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আরো চারজন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার এসআই আব্দুস সামাদ বলেন, সকাল ৭টার দিকে বরৈবাড়ির এশিয়ান হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। গরু বোঝাই ট্রাকটি মদনপুরের দিকে যাচ্ছিলো আর মদনপুর থেকে মালবাহী কাভার্ডভ্যানটি আসছিলো। ট্রাক ও কাভার্ড ভ্যানটি বরৈবাড়ি এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়। আর ট্রাকচালকসহ চারজন আহত হন।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় ক্লিনিকে নেয়া হলেও পরে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT