বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে র‌্যাবের হাতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

বন্দরে র‌্যাবের হাতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর থানাধীন বক্তার কান্দি এলাকায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে ১৪০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০,৪৫০ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (১১ জুন) দুপুরে র‌্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো, মো. জসিম (২৭), মো. আবির হোসেন (৩০), শোষেন সূত্রধর ওরফে মুন্না (৩৮) এবং মোহাম্মদ হোসেন (২৭)।

র‌্যাব জানায়, সোমবার (১০ জুন) দিবাগত রাতে বন্দর থানাধীন বক্তার কান্দি এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীদের ইয়াবা সহ আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় মো. জসিম এর বাড়ি বন্দর থানাধীন নবীগঞ্জ এলকায়, মো. আবির হোসেন এর বাড়ি বন্দর থানাধীন বন্দর এলাকায়, শোষেন সূত্রধর ওরফে মুন্নার বাড়ি সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় এবং মোহাম্মদ হোসেন এর বাড়ি বন্দর থানাধীন বন্দর এলাকায়। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

About the author

SOFT PRO IT