রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মন্ত্রীর বাসভবনে বিএনপি নেতা

মন্ত্রীর বাসভবনে বিএনপি নেতা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন আওয়ামী লীগ নেতা এবং পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর বীর প্রতীকের বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন রূপগঞ্জ উপজেলা তারাব পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী।

বৃহস্পতিবার (৬ জুন) রাতে মন্ত্রীর রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় গাজী ভবনে অতিথি স্বাক্ষাত রুমে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা বিএনপির এই নেতা।

তবে মন্ত্রীর বাসভবনে বিএনপি নেতা ও সাবেক মেয়র শফিকুল ইসলামের আগমন দেখে আ. লীগের অনেকে বলেন, শফিকুল ইসলাম চৌধুরীর পরিবার আ. লীগের সদস্য হলেও তিনি একা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে মিষ্টিমুখ ও খাবার খান। পরে কিছুক্ষণ চলে আলাপ চারিতা। তবে তাদের মধ্যে রাজনীতির কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলেও জানিয়েছে বিভিন্ন সূত্র।

About the author

SOFT PRO IT