সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে গাড়ি চাপায় নৈশ প্রহরীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : ঢাকা-চটগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর এলাকায় বৃহস্পতিবার রাতে বাই-সাইকেল যোগে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ি চাপায় কামরুল ইসলাম (৪৫) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। নিহত নৈশ প্রহরী দীর্ঘদিন মেঘনা সামিট পাওয়ার প্লান্টে কর্মরত ছিলেন।

নিহত কামরুল ইসলাম সোনারগাঁ উপজেলার চাঁন্দেরচক এলাকার হাজী আলাউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, নৈশ প্রহরী কামরুল ইসলাম বাই-সাইকেল যোগে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে তার কর্মস্থল সামিট পাওয়ার প্লান্ট থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর এলাকায় পেছন থেকে ঢাকাগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয় এলাকাবাসী নিহতের লাশ সনাক্ত করে রাতেই তার বাড়িতে পাঠায়। শুক্রবার (৭ জুন) সকালে নিহতের লাশ দুধঘাটা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

About the author

SOFT PRO IT