নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে অজ্ঞান ও মলম পার্টির ৪ সক্রিয় সদস্য গ্রেফতার

রূপগঞ্জে অজ্ঞান ও মলম পার্টির ৪ সক্রিয় সদস্য গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে অজ্ঞান ও মলম পার্টির ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস চেতনাশক ট্যাবলেট, চেতনাশক বাম মলম ও মরিচের গুড়া জব্দ করা হয়। মঙ্গলবার (৪ জুন) ভোরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.আলেপ উদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

গ্রেপ্তারকৃতরা হলো, মো.লিটন (৩৮), মো. আনোয়ার হোসেন ওরফে আনু (৩৪), মো.ঈমান আলী (৩৪) এবং মো. সোহেল (২২)।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন (পিপিএম) জানান, ঈদ-উল-ফিতরকে সামনে রেখে যাত্রীদের/রাস্তায় চলাচলরত সাধারণ মানুষকে এবং বাস, অটোরিক্সা, (সিএনজি) ইত্যাদি যাত্রাবাহী পরিবহনে যাত্রী সেজে চেতনানাশক ট্যাবলেট জুস, পানি, চা, ডাবের পানি ও শরবতসহ বিভিন্ন খাবারে মিশিয়ে সাধারণ যাত্রীদের সেবন করাত। পরে সু-কৌশলে উক্ত চেতনাশক প্রয়োগের মাধ্যমে অজ্ঞান করে সর্বস্ব কেড়ে নেয়া হত।

সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা নজরধারির প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে তারাবো এলাকা থেকে ঈদে ঘরমুখী যাত্রীদের অজ্ঞান করার সময় এই অজ্ঞান মলম পার্টির সদস্যদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT