ধর্ম ফতুল্লা বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে সংসদ সদস্য শামীম ওসমানের আয়োজনে বৃহত্তর ঈদ জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে নারায়ণগঞ্জ শহর ছাড়াও বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক মুসুল্লি স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেছেন।নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিত বুধবার (৫ জুন) সকাল সাড়ে আটটায় শহরের ঈসদাইর এলাকায় এ কে এম সামছুজ্জোহা স্টেডিয়াম, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এবং ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের একটি অংশ সহ পৌনে দুই লক্ষ বর্গফুট এলাকা জুড়ে এই ঈদ জামাতের আয়োজন করা হয়।নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিত ঈদ জামাতকে কেন্দ্র করে গত রাত থেকেই পুরো জামাতস্থল সি সি ক্যামেরায় পর্যবেক্ষণ সহ কঠোর নিরাপত্তা বেস্টনির আওতায় রাখে জেলা প্রশাসন। যে কোন ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ঈদ জামাতের মুসুলি¬দের নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিয়োজিত রাখে জেলা পুলিশ প্রশাসন। নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিতঈদের জামাতের মুনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বাবাসীর শান্তি কামনা করে দোয়া করা হয়।নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিতনামাজ শেষে এর আয়োজক স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান জানান, যে আশা করে তিনি এই বৃহৎ ঈদ জামাতের আয়োজন করেছেন তাতে তিনি সফল হয়েছেন। তিনি বলেন, পবিত্র মক্কা ও মদীনা শরীফের আদলে দেশে প্রথমবারের মতো স্টিল স্ট্রাকচার প্যান্ডেলের মধ্যে সুন্দর পরিবেশে এই ধরনের বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জবাসী ব্যাপকভাবে সাড়া দেয়ায় শামীম ওসমান সবাইকে ধন্যবাদও জানান।

About the author

SOFT PRO IT