বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্ধুদের বেঁধে রেখে দুই বান্ধবীকে ধর্ষণ

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্ধুদের বেঁধে রেখে দুই বান্ধবীকে ধর্ষণ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছেন আরো আটজন। তাদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে । শনিবার (১লা জুন) রাত ১১ দিকে বন্দর উপজেলার আইছতলা বিলে এ ঘটনা ঘটে। পরে দুই ধর্ষিতার মধ্যে এক জন বাদী হয়ে ৮ জনের নামসহ অজ্ঞাত আরো তিনজনের নামে মামলা করেছে। পুলিশ তাতক্ষনিক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, মো. রায়হান (২৩) ,শাহিন (২৫) ও মো. নিজাম (২২)। পলাতক রয়েছেন, মো. সুজন (২৩) মো. সোহাগ (২৫), মো. তুহিস (২১) মো. নাজিম উদ্দিন (অটোচালক) (২৫) মো. নাঈম (২০) ও অজ্ঞাত আরো তিনজন রয়েছেন।

বন্দর ওসি তদন্ত আজাহারুল ইসলাম জানান, শনিবার রাত ১০ টার দিকে ধর্ষিনের শিকার দুই গামের্ন্টস কর্মী তাদের দুইবন্ধু নিয়ে সাবদী এলাকায় ঘুরতে যায়। পরে তাদের আইছতলা রাস্তা থেকে বিলে নিয়ে ১১ জন মিলে ধর্ষণ করে। অভিযোগ পাওয়ার পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

About the author

SOFT PRO IT