রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে রোববার (২ জুন) বিকেলে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কেন্দুয়া পাড়া সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় মো. আলিফ নামে এক শিশু মারা গেছে। নিহত আলিফ কেন্দুয়া পাড়া এলাকার হাসান মিয়ার ছেলে।

ভোলাব উপ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলাম বলেন, রোববার বিকেলে মায়ের সঙ্গে এশিয়া হাইওয়ে সড়ক পারাপার হওয়ার সময় গাজীপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে গুরুত্বর আহত হয় সে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় আলিফ। ট্রাকটি উদ্ধারসহ চালককে গ্রেফতার করেছে পুলিশ।

About the author

SOFT PRO IT