রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আলোয়ভরা আগারপাড়া সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

‘আলোয়ভরা আগারপাড়া’ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে আলোয়ভরা সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র, বেকার ও তরুণদের চাঁদার টাকায় ঈদ সামগ্রী পেলো রূপগঞ্জ সদর ইউনিয়নের আগারপাড়া এলাকার সাড়ে ৩শ পরিবার। শনিবার (১ জুন) সকালে আগারপাড়া বাজারে দু:স্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু হোসেন ভূঁইয়া রানু। বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আলম খান, মোর্শেদ মেম্বার, সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আব্দুল আজিজ, জজ মিয়া, রফিকুল ইসলাম, আজমীর, জিতু, রাশেদ , রনি, আরব আলী, বাবর আলী প্রমুখ।

About the author

SOFT PRO IT