সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সাংবাদিক ফজলে রাব্বির পিতা আর নেই

সাংবাদিক ফজলে রাব্বির পিতা আর নেই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : সোনারগাঁ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ফজলে রাব্বি সোহেলের পিতা আর নেই। ইলাল্লিলাহি..রাজিউন। মৃত্যুকালে এই সাংবাদিক পিতা মো. আহসানউল্লা সাহেবের বয়স হয়েছিল ৭৪ বছর।

শনিবার (১ই জুন) সকাল ১০টায় রাজধানীর হলি ফ্যামেলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবার সুত্রে জানা গেছে, শনিবার বাদ আছর সোনারগাঁ উপজেলা ঈদগাহ মাঠে জানাযা শেষে হাড়িয়া কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

About the author

SOFT PRO IT