রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে স্বামীকে ঘরে আটকে রেখে স্ত্রীকে অপহরণ

অপহরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে স্বামীকে মারধর করে ঘরে আটকে রেখে তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ মে) সকালে উপজেলার তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতা নাহিদা আক্তার সানজিদার মা আছমা বেগমের থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, পেরাব এলাকার বশিরের  বখাটে ছেলে আফসার মিয়া তার মেয়ে নাদিয়া আক্তার সানজিদা (১৮) বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতো। বিষয়টি  সানজিদা তার পিতা মাতাকে জানায়। পরে তার পিতা মাতা তাদের মেয়েকে ঢাকার সভারে মানিক মিয়ার সঙ্গে বিয়ে দেন। বিয়ের এক মাস পর নাহিদা আক্তার সানজিদা তার স্বামীকে নিয়ে তার বাপের বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে বখাটে আফসার ও সহযোগেী হাবিব, রুমান, ফয়সাল, কাউসার আছমা বেগমের বাড়িতে ঢুকে তার মেয়ের জামাই মানিক মিয়াকে মারধর করে ঘরে আটকে রেখে নাহিদা আক্তার সানজিদাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি অপহৃতাকে উদ্ধার ও অপহরনকারীদের আটকের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT