অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

র‌্যাব-১১ এর অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

র‌্যাব-১১’র অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : র‌্যাব-১১ এর অভিযানে মো. রাজন মিয়া (২৮) ও তার স্ত্রী উম্মে তাবাসসুম ওরফে লাকী আক্তার (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের দেহ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৮৭,৫০০ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (২৫ মে) ১২ টা ৪৫ মিনিটের দিকে ঢাকার বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। র‌্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আটককৃত মো. রাজন মিয়া ও তার স্ত্রী উম্মে তাবাসসুম ওরফে লাকী আক্তার নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা তাদের একমাত্র পেশা। তাদের বিরুদ্ধে বংশাল থানায় ১টি মামলার তথ্য পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বংশাল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

About the author

SOFT PRO IT