সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে এতিম শিশুদের সাথে ব্লাড ফর নারায়ণগঞ্জের ইফতার

সোনারগাঁয়ে এতিম শিশুদের সাথে ব্লাড ফর নারায়ণগঞ্জের ইফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে এতিম শিশুদের জন্য ইফতারের আয়োজন করলো স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ব্লাড ফর নারায়ণগঞ্জের সদস্যরা। সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে (২৪ মে) শুক্রবার তারা সোনারগাঁ রয়্যাল রিসোর্টে স্থানীয় কয়েকটি মাদরাসার শতাধিক এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

পরে রাতে সংগঠনটির উপদেষ্টা বকুল আহমেদ সংগঠনের নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম। এছাড়া সাধারণ সম্পাদক অমিত হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক প্রভাতের সোনারগাঁ প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামান রানা ও দৈনিক ইয়াদের সোনারগাঁ প্রতিনিধি আরাফাত হোসেন সিফাত প্রচার সম্পাদক নির্বাচিত হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর এম এম সালাহউদ্দিন, বিজয় টিভির সোনারগাঁ ও বন্দর প্রতিনিধি দ্বীন ইসলাম অনিক, পল্লী টিভির সোনারগাঁ প্রতিনিধি হাবিবুর রহমান, সোনারগাঁ রয়্যাল রিসোর্টের এজিএম খায়রুল কবির লাল, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ উল্লাহ সায়েম, চ্যানেল এসের সিনিয়র প্রতিনিধি নূর নবী জনি, চ্যানেল এসের সোনারগাঁ প্রতিনিধি হাবিবুর রহমান, কিউ টিভির সোনারগাঁ প্রতিনিধি আক্তার হোসেন, স্থানীয় পত্রিকার সাংবাদিক মঈন আল হোসেন, মো. সুজন, আকাশ মিয়া, হাসান, রাকিব প্রমূখ।

রক্তের বন্ধনে জীবনের আহ্বানে-এ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালে ব্লাড ফর নারায়ণগঞ্জের কার্যক্রম শুরু হয়। সংগঠনের পক্ষ থেকে বিগত এক বছরে প্রায় ৫শ রোগীকে বিনামূল্যে রক্তদান করা হয়েছে। এছাড়া সোনারগাঁ উপজেলায় একটি স্থায়ী ব্লাড ব্যাংক স্থাপন করে মানুষের সেবা করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

About the author

SOFT PRO IT