নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এমপি শামীম ওসমানের সাথে না.গঞ্জ ফটো জার্নালিস্ট এসো. এর সাক্ষাত

এমপি শামীম ওসমানের সাথে না.গঞ্জ ফটো জার্নালিস্ট এসো. এর সাক্ষাত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ (এনএফজা) জেলা শাখার নব-নির্বাচিত কমিটি ২০১৯-২০ এর নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম. শামীম ওসমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। শুক্রবার (২৪ মে) রাত ৮ টায় শহরের রাইফেলস্ ক্লাবে সৌজন্য সাক্ষাত করা হয়। সৌজন্য সাক্ষাতে সাংসদ শামীম ওসমান নব-কমিটির নেতৃবৃন্দের সাথে পরিচিত হয়ে সকলকে অভিনন্দন জানান। এবং উত্তর উত্তর মঙ্গল কামনা করেন। তিনি বলেছেন, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের জন্য তার সার্বিক সহযোগীতা থাকবে।

এ সময় সংসদ সদস্যকে জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি মাহমুদ হাসান কচি ও সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যগ্ম সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভির আহম্মেদ রনি, কোষাধ্যক্ষ কাইয়ুম খান, ক্রীড়া সম্পাদক হাসান-উল-রাজিব ও নির্বাহী সদস্য শহিদ হোসেন।

About the author

SOFT PRO IT