বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা দেশ সেবায় নিজেকে উৎস্বর্গ করেছেন : এমএ রশিদ

শেখ হাসিনা দেশ সেবায় নিজেকে উৎস্বর্গ করেছেন : এমএ রশিদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তথা বন্দর থানা আ.লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ বলেছেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাসে আপনারা সকল ভাল কাজে অংশিদার হয়ে সকল সেবামুলক কাজে নিয়োজিত থাকবেন। পাশাপাশি আজকের অনুষ্ঠানের আয়োজকদের সাধুবাদ জানাই তারা এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করায়।  শুক্রবার (২৪ মে) নুরবাগ যুবসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশ সেবায় নিজেকে উৎস্বর্গ করেছেন। আমরা তার পথ ধরেই প্রতিটি উপজেলায় উন্নয়ণ মুলক কাজগুলো করতে প্রতিজ্ঞাবদ্ধ। আ.লীগকে ভালবেসে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন সে ঋণ আমি কখনো শোধ করতে পারবোনা।

এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ। নুরবাগ যুবসংগঠনের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল আমিন জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মোজাম্মেল হক, সাধারন সম্পাদক ব্যবসায়ী লুৎফর রহমান, বন্দর থানা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহজাহান মোল্লা দৈনিক নীরবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক শরিফ হাসান চিশতি, নুরবাগ যুব সংগঠনের সাধারন সম্পাদক রাজু আহমেদ, যুবলীগনেতা মো. মাসুম মো. মমিন মো. সাদ্দাম মো. সানি, টিটু, নুরুজ্জামান, মো. মোকলেছ, সোহাগ প্রমূখ।

About the author

SOFT PRO IT