সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে টিভি দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে টিভি দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে টিভি দেখিয়ে সাত বছরের দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিয়াজ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। রিয়াজ পটুয়াখালীর রাঙ্গাবালী থানার পশুরী বুনিয়া এলাকার বেলায়েত আলী সিকদারের ছেলে।

এ ঘটনায় রিয়াজের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন এক শিশুর মা। তিনি সিদ্ধিরগঞ্জের ছয় নম্বর ওয়ার্ডে বাসা ভাড়া করে থাকেন।

মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচ এম জসীম উদ্দিন জানান, অভিযোগকারী ও তার প্রতিবেশী গার্মেন্টসে কাজ করেন। প্রতিদিন তারা কাজে যাওয়ার পর তাদের দুই সন্তানকে ডেকে নিয়ে গিয়ে টিভি দেখার কথা বলে অশ্লীল ছবি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন রিয়াজ। এ ঘটনা এলাকাবাসীকে জানালে তারা তাকে আটক করে পুলিশে দেয়। তাকে আদালতে পাঠানো হবে।

About the author

SOFT PRO IT