রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মায়ের অসুস্থতার কথা বলে ডেকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে মায়ের অসুস্থতার অজুহাত দেখিয়ে লম্পট প্রেমিক তার স্কুল পড়ুয়া প্রেমিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ মে) সকালে ধর্ষিতা স্কুল ছাত্রী রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। একইদিনে সকালে ধর্ষক লম্পট রনিসহ তার দুই সহযোগী হৃদয় ও রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান ধর্ষিতা স্কুল ছাত্রীর বরাত দিয়ে জানান, গত চার বছর আগে রূপগঞ্জের বরপা রসুলপুর এলাকার এ/পি খান ডাক্তার বাড়ির ভাড়াটিয়া কাজল মিয়ার ছেলে মো. রনি মিয়ার সঙ্গে তার প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত ৮ মে বুধবার বিকালে রনি মিয়া মুঠোফোনে স্কুল পড়–য়া ছাত্রীকে জানায় তার মা গুরুতর অসুস্থ তাকে দেখতে চায়। অসুস্থতার খবরে স্কুল পড়–য়া ছাত্রী রাজধানী ঢাকার লালবাগ থানার ভাগালপুর লেনের বাসা থেকে সিএনজিযোগে এসে রনির সঙ্গে দেখা করে।

একপর্যায়ে রনি সুকৌশলে তাকে তার মার ওখানে না নিয়ে রসুলপুর এলাকার খান ডাক্তারে বাড়ির নিচতলার রুমে নিয়ে যায়। পরে শারীরিক সর্ম্পকের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে ভয় দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। এসময় রনির দুই বন্ধু একই এলাকার হাবিবুর রহমানের ছেলে হৃদয় ও রাসেল বাহিরে পাহারারত অবস্থায় ছিলো।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা মাহমুদ হাসান বলেন, আসামীদের গ্রেফতার করা হয়েছে।

About the author

SOFT PRO IT