রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাশকতা মামলায় দিপু শাহেদসহ ৩৫ নেতাকর্মীর জামিন

নাশকতা মামলায় দিপু শাহেদসহ ৩৫ নেতাকর্মীর জামিন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( কোর্ট প্রতিনিধি ) : রূপগঞ্জে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় পুন:জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, রুপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হুমায়ন, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদসহ ৩৫ জন নেতাকর্মী। সোমবার (১৩ মে) নারায়াণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত এ জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিন আবেদনকারী আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান, ২০১৮ সালের একেবারে গায়েবী নাশকতার মামলা এগুলি। এ মামলায় আজকে আমরা স্থায়ী পুন:জামিনের আবেদন করেছিলাম আদালত তা মঞ্জুর করেছে।

About the author

SOFT PRO IT