রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মির্জা ফখরুলের আসনে লড়বেন হিরো আলম!

জামিন পেলেন হিরো আলম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হয়ে যাওয়া তার বগুড়া-৬ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। শনিবার (১১ মে)  দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম নিজেই।

তিনি বলেন, সম্প্রতি আমি জাতীয় পার্টির সাংস্কৃতিক দলে যোগ দিয়েছি তাই জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইব। যদি জাতীয় পার্টি মনোনয়ন না দেয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।

হিরো আলম বলেন, আমার বাসা বগুড়া-৬ আসনেই। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লড়বেন ভেবে তাকে সন্মান দেখিয়ে আসনটিতে লড়িনি, পরে যদিও মির্জা ফখরুল দাঁড়ান। যেহেতু উপনির্বাচনে খালেদা জিয়ার লড়ার আর সুযোগ নেই তাই এবার এখান থেকেই ভোট করার সিদ্ধান্ত নিয়েছি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থী হিসেবে জাতীয় পার্টির মনোনয়নপত্র কিনেছিলেন হিরো আলম। সর্বশেষ জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অংশ নেন আলোচিত এই মডেল অভিনেতা।

তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোটের দিন দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন। এর আগে নির্বাচনের মাঠে হিরোগিরি দেখিয়ে হামলার শিকারও হয়েছিলেন হিরো আলম।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শপথ না নেওয়ায় আসনটি গত ৩০ এপ্রিল শূণ্য ঘোষণা করা হয়। একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত পাঁচজন সংসদ সদস্য নানা নাটকীয়তার পর শপথ নিলেও দলটির মহাসচিব ফখরুল নেননি।

পরে নির্বাচন কমিশন বুধবার (৮ মে) এই আসনে তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী এই উপনির্বাচনের ভোট হবে আগামী ২৪ জুন। এই আসনে ভোটগ্রহণ হবে ইভিএম মেশিনে। ভোট হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সূত্র: সময়ের কন্ঠস্বর

About the author

SOFT PRO IT