রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে জমি জন্য ভাই বোনকে পিটিয়ে আহত

পিটিয়ে আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সুমন সরকার ও তার বোন অঞ্জনা সরকারকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এসময় অঞ্জনা সরকারকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। শনিবার (১১ মে) সকালে উপজেলার তারাব পৌরসভার আড়িযাব এলাকায় এ ঘটনা ঘটে।

সুমন সরকারের লিখিত অভিযোগ থেকে জানা যায়, একই এলাকার নিমাই বিশ্বাস ও নীল মনি বিশ্বাসদের সঙ্গে তাদের পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার সকালে ঐ বিরোধের জের ধরে নিমাই বিশ্বাস, নীলমনি বিশ্বাসসহ তাদের লোকজন সুমনদের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। সুমনের বোন অঞ্জনা সরকার তাদের গালিগালাজ করতে নিষেধ করে। এসময় প্রতিপক্ষরা তাকে পিটিয়ে আহত করে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। তার ডাকচিৎকারে তার ভাই সুমন এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT