রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে মোসলেম, ফয়সাল ও কবির নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১০ মে) সকালে উপজেলার চণপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা।

রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক এএসআই মনির হোসেন জানান, মেসলেম, ফয়সাল ও কবির দীর্ঘদিন ধরে চণপাড়া, কায়েতপাড়া বড়ালু, ইছাখালী এলাকায় পাইকারীভাবে ইয়াবার ব্যবসা করে আসছে। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় । এসময়স মোসলেমের কাছ থেকে ৫১০ পিস ইয়াবা, ফয়সাল ও কবিরের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT