আড়াইহাজার নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হারপিক খেয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

হারপিক খেয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহজার প্রতিনিধি ) : আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে শুক্রবার (১০ মে) সকালে হারপিক খেয়ে ওরমী নামে এক মালদ্বীপ প্রবাসীর স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

ওই গৃহবধূর শাশুড়ি আমেনা জানান, তার ছেলে মালদ্বীপ প্রবাসী আজিজুলের সঙ্গে স্থানীয় রামচন্দ্রী এলাকার ইকবালের মেয়ে ওরমীর সাত বছর আগে বিয়ে হয়। তবে তাদের র্দীঘ সংসার জীবনে এ পর্যন্ত কোনো সন্তান জন্ম নেয়নি। এ নিয়ে তাদের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। এর জেরেই অভিমান করে শুক্রবার সকালে তিনি হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মোশারফ বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

About the author

SOFT PRO IT