নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্যারিস বাগেতকে ভ্রাম্যমাণ আদালতরে জরিমানা

প্যারিস বাগেতকে ভ্রাম্যমাণ আদালতরে জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নগরীর মিশনপাড়ার ফাস্টফুড ও কেক শপ (প্যারিস বাগেত) কে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর ও নিম্ন মানের কেক তৈরী করায় এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার, শেখ মেজবাহ উল সাবেরিন ও নুসরাত তারা খানমের নেতৃত্বে এ অভিযান পরিচলনা করেন।

এর আগে, পঁচা মাছ-মাংস ও মশলা বিক্রির অপরাধে নগরীর মিশনপাড়ায় ডিপার্টমেন্টাল স্টোর স্বপ্নকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত। স্বপ্নে অভিযান শেষে পাশেই বনফুল মিষ্টির দোকান ও প্যারিস বাগেটে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রাখাসহ বিভিন্ন খাবার তৈরি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

About the author

SOFT PRO IT