সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৪৭

নারায়ণগঞ্জ জুড়ে বিশেষ অভিযানে গ্রেফতার-৬৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে জেলা পুলিশের ব্লকরেইড, জঙ্গী ও মাদকবিরোধী বিশেষ অভিযানে আরো ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।  ৭ মে  রাত সাড়ে ১১ টা থেকে ৮ মে রাত সাড়ে ১১টা পর্যন্ত  জেলার সকল থানায় এ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে মোট ১৩ টি গ্রেফতারি পরোয়ানা (জি আর) ও ৭ টি গ্রেফতারি পরোয়ানা (সি আর) তামিল করা হয়। এছাড়াও অভিযানে ২৭৬৬ পিস ইয়াবা ট্যাবলেট ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ২২ গ্রাম হেরোইন ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানে ২৭ জনকে গ্রেফতার ও ১৯ টি  মাদক মামলা দায়ের করা হয়।

নারায়ণগঞ্জকে  জঙ্গী ও মাদকমুক্ত করতে এ ধরণের বিশেষ অভিযান আরো জোরালো করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার হারুন অর রশীদ।

About the author

SOFT PRO IT