নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পুষ্টি সয়াবিন তেল কোম্পানিকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে পুষ্টি সয়াবিন তেল কোম্পানিকে জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে সুপার অয়েল রিফাইনারি লিমিটেড (পুষ্টি সয়াবিন তেল প্রস্তুতকারক) কোম্পানিকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিদ্ধিরগঞ্জে পুষ্টি সয়াবিন তেল কোম্পানিকে জরিমানারোববার (৫ মে)  সকাল থেকে র‌্যাব ও বিএসটিআই- এর একটি দল সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে।  র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বলেন, অভিযানে বাজারের অবিক্রিত ও মেয়াদোত্তীর্ণ তেল পাইপলাইনে ঢুকিয়ে নতুন করে বোতলজাত করতে দেখা যায়। বিষয়টি সত্যিই অবিশ্বাস্য এবং কষ্টকর।  এছাড়া কোয়ালিটি কন্ট্রোল ল্যাবের ৮০ ভাগ রাসায়নিক পদার্থ কয়েক বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে বলেও প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগের কারণে প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।

About the author

SOFT PRO IT