খেলা ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আন্ত:জেলা কাবাডিতে না.গঞ্জ জেলা পুলিশ চ্যাম্পিয়ন

আন্ত:জেলা কাবাডিতে না.গঞ্জ জেলা পুলিশ চ্যাম্পিয়ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা রেঞ্জ আন্ত:জেলা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। রবিবার (৫ মে) নারায়ণগঞ্জ পুলিশ লাইন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ঢাকা রেঞ্জের ডিআইজি  চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, (বিপিএম), (পিপিএম),  পুলিশ হেডকোয়াটারের অতিরিক্ত ডিআইজি  গাজী মোজাম্মেল হক,(বিপিএম),।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার  মো. হারুন-অর-রশিদ, বিপিএম(বার), পিপিএম (বার)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাব্বি মিয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি  আব্দুল হাই, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব এডভোকেট মাহবুবুর রহমান মাসুদ ও সেক্রেটারী হাসানুজ্জামান শামীম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।

গত ২ মে কাবাডি প্রতিযোগিতা শুরু হয় । এতে  ১২ টি জেলা অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ পুলিশের  বিপক্ষে মাঠে নামে নরসিংদী জেলা পুলিশ। এসপি হারুনের উৎসাহে  নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাবাডি দল বিপুল পরিমাণ পয়েন্টে ৬২ -২৮ পয়েন্টে নরসিংদী জেলা পুলিশ কে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, (বিপিএম), (পিপিএম), নারায়ণগঞ্জের খেলোয়ারদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এবং নারায়ণগঞ্জ জেলার খেলোয়ারদের প্রশংসা করেন। এছাড়া সন্ধ্যার পর অতিথিবৃন্দ নৈশভোজে অংশগ্রহণ করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

About the author

SOFT PRO IT