সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ছাদ থেকে ফেলে প্রেমিকাকে হত্যার চেষ্টা

হত্যার চেষ্টা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া বিশেষখানা এলাকায় প্রেমিক তার প্রেমিকাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত ওই প্রেমিকাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক এলাকা থেকে পালিয়েছে।

পুলিশ জানায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামের জসিমউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া বরিশালের আবদুল্লাহর মেয়ে সুমির সঙ্গে একই ইউনিয়নের দমদমা গ্রামের ভাড়াটিয়া কুমিল্লার হোমনা উপজেলার রবিনের ছেলে অটোচালক ফারুকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার সন্ধ্যায় ফারুক সুমিকে বিশেষখানা এলাকার প্রফেসর কোয়ার্টারের ছাদে ডেকে নিয়ে যায়। সেখানে দু’জনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে ফারুক তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে সুমি মারাত্মক আহত হয়।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় প্রেমিক ফারুককে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার মা ও ফুফাতো ভাইকে আটক করা হয়েছে।

About the author

SOFT PRO IT