রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পূর্বাচল উপশহরের লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ মে) সকালে পূর্বাচল উপশহরের ২১ নম্বর সেক্টরের রঘুরামপুর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, গত বুধবার দুপুরে রাজধানী থেকে কয়েকটি বাস যোগে প্রায় শতাধিক যুবক লেকের পানিতে গোসল করতে নামে। তাদের মধ্যে থেকে হয়তো সে যুবক গোসল করতে গিয়ে সাতার না জানার কারণে পানিতে ডুবে গেছে।

ভোলাব উপ-পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সফিকুল ইসলাম জানান, সকালে পূর্বাচলের ২১ নম্বর সেক্টরের রঘুরামপুর এলাকার লেকের পানিতে অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।

এ রিপোর্ট লিখা পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

About the author

SOFT PRO IT