বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রিয় নেতার আদর্শকে ধরে রাখতে তরুণদের প্রতি পারভীন ওসমানের অনুরোধ

প্রিয় নেতার আদর্শকে ধরে রাখতে তরুণদের প্রতি পারভীন ওসমানের অনুরোধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান বলেছেন, আমাদের দেশে অনেক মন্ত্রী এমপিরা মারা যায়৷ কিন্তু তাকে এই বন্দরবাসী  এত স্বরণ করে যা আমি কোথাও দেখিনি (কান্না বিজড়িত কণ্ঠে)। তোমরা যারা রাজনীতি করতে চাও, আমি তরুণ সমাজকে অনুরোধ করবো। তোমরা তোমাদের প্রিয় নেতার জন্য দোয়া কর আর তার আদর্শকে ধারণ করে বেড়ে উঠ।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে বন্দর থানাধীন মুসাপুর ইউনিয়নস্থ শাসনেরবাগ এলাকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রসমাজ নেতা রবিউল আওয়ালের উদ্যোগে আয়োজিত নারায়ণগঞ্জ-৫ চার চার  বারের নির্বাচিত সংসদ সদদ্য প্রয়াত আলহাজ্ব নাসিম ওসমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলের প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, নাসিম ওসমান খুবই ধার্মিক একজন ব্যাক্তি ছিলেন। গরিব দু:খিদের তিনি প্রচন্ড ভালোবাসতেন। আমার মন বলছে তিনি ওপাড়ে খুব ভালো আছেন। তার প্রতি বন্দরবাসীর এরকম ভালোবাসা দেখে আমি কৃতজ্ঞ৷ আপনাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারব না।

মুসাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিম ওসমান দু:স্থ্য ও জন কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন,জেলা ছাত্রসমাজের সভাপতি শাহদত হোসেন রুপু, মহানগর ছাত্রসমাজ সভাপতি শাহ আলম সবুজ, জেলা জাপা নেতা শরিফ হোসেন শাহ, মহানগর শ্রমিকপার্টির আহবায়ক আবু তাহের।

এসময় উদ্যোগতা রবিউল আউয়াল ছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রসমাজ নেতা মাইকেল বাবু, ইয়ানবী মেম্বার, ডা.  ইদ্রিস আলী, নাহিদ, ফয়সাল, আবির প্রমূখ।

About the author

SOFT PRO IT