অন্যান্য রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের প্রতীকী অনশন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের প্রতীকী অনশন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( কোর্ট প্রতিনিধি ) : বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বৃহস্পতিবার (২ রা মে) ঢাকা জেলা আদালতের মেট্রোপলিটন বার ভবনের সামনে সামনে প্রতীকী আনশন করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের ব্যানারে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা ব্যাপী এ প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনশনে শতাধিক আইনজীবী অংশ নিয়ে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি জানান। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে অনশন কর্মসূচিটি পালিত হয়।

About the author

SOFT PRO IT