সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে শিক্ষার মান উন্নয়নে আইসিটি সামগ্রী বিতরণ

সোনারগাঁয়ে শিক্ষার মান উন্নয়নে আইসিটি সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ-এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে সোনারগাঁ উপজেলায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ আইসিটি সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলার প্রধান প্রকৌশলী আলী হায়দার খাঁন, উপজেলার সকল সহকারি শিক্ষা কর্মকর্তাবৃন্দ, ইউআরসি ইন্সট্রাকটর নাসরিন জাহান পপি ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য আবু নাইম ইকবাল।

ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বি আর বিলকিসের সঞ্চালনায় এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT