বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে গ্রেফতার হলো প্রেমিক

প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে গ্রেফতার হলো প্রেমিক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে সৌদি প্রবাসীর স্ত্রী নিপা (১৯)কে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় বন্দর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার চৌধুরীবাড়ী রোস্তমপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বুধবার রাতেই প্রেমিক অটোচালক নুর উদ্দিনকে তার বসতঘর থেকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে ফিরে পাওয়ার পর নিপার পিতা ইসমাঈল মিয়া বাদী হয়ে বন্দর থানায় প্রেমিক নুর উদ্দিনকে আসামী করে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-৫০(০৪)১৯ইং।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বন্দর চৌধুরীবাড়ী রুস্তমপুর এলাকার ইসমাঈল মিয়ার মেয়ে নিপা আক্তারের সাথে পুরান বন্দর কাজীবাড়ী এলাকার মৃত আলী আহাম্মদের সাথে ১বছর পূর্বে বিবাহ হয়। বিয়ের পর মুসা সৌদি আরব চলে যায়। স্বামীর অবর্তমানে নিপা বেশীর ভাগ সময় তার বাবার বাড়িতে অবস্থান করত। এ সুবাদে নিপাকে বিভিন্ন সময়ে অটোচালক নুরউদ্দিন উত্যক্ত করত। বুধবার সকালে নিপা বসতঘর থেকে বাইরে বের হলে বিয়ের প্রলোভনে ফেলে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়।

মামলা করার পর এক অনুসন্ধ্যানে জানা যায়, প্রবাসী মুছার স্ত্রী ও বন্দর রোস্তমপুর এলাকার ইসমাঈল মিয়ার মেয়ে(১৯) কে অপহরণ করা হয়নি। গত বুধবার সকালে সে প্রেমের টানে একই এলাকার লেবা মিয়ার ছেলে নুর উদ্দিন (২৮) নামে এক অটোচালকের হাত ধরে পালিয়ে গেছে। তাদের সংসারে কোনো সন্তানও নেই। স্বামীর অবর্তমানে নিপা বেশীর ভাগ সময় তার বাবার বাড়িতে অবস্থান করত। এ সুবাদে তার সঙ্গে পাশ^বর্তী অটোচালক নুর উদ্দিনের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সম্পর্ক থেকে একপর্যায়ে নুর উদ্দিনের প্রেমে হাবুডুবু খাওয়া নিপার গভীর সম্পর্ক তৈরী হয়।

ফলে বুধবার সকালেই নুর উদ্দিনের হাত ধরে নিপা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর তারা নারায়ণগঞ্জে কাজী অফিসে গিয়ে উভয়ের সম্মতিতে বিবাহ করে প্রেমিকা অটোচালক নুর উদ্দিনের বাড়িতে চলে আসে। পরে নিপার পিতা ইসমাঈল মিয়া বুধবার রাতে অটোচালক নুর উদ্দিনকে আসামী করে বন্দর থানায় অভিযোগ করলে পুলিশ বসতঘর থেকে প্রেমিকা নুরউদ্দিনকে আটক করে ও নিপাকে মেডিকেল চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনালে হাসপাতালে প্রেরণ করে।

About the author

SOFT PRO IT