নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নগরীতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন ও বিক্ষোভ

নগরীতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানবন্ধন ও বিক্ষোভ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সহ-সভাপতি শ্রমিক নেতা সাইফুল ইসলাম শরীফের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল) বেলা ১১টায় নগরীতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

 এ সময় শ্রমিকরা ফাইন নীটওয়্যার লিমিটেডের মালিক মেজবাহউদ্দিন রাসেলসহ শরীফের ওপর সকল হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সেই সাথে ওই গার্মেন্টসে বেআইনীভাবে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানায়।

শ্রমিকরা বলেন, আমাদের ন্যায্য দাবী জানানোর কারণেই আমাদের শ্রমিক নেতার ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। আমরা আমাদের ন্যায্য দাবী চেয়েছি। ওনারা গার্মেন্টসের মালিক বলে যাকে খুশী তাকে ছাঁটাই করবে এটা কখনোই কারো কাছে গ্রহণযোগ্য নয়। আমরা কি তাদের খেলার পুতুল? যে যখন খুশী রাখবে যখন খুশী ছাঁটাই করে দিবে।

ম্রমিকরা আরও বলেন, আমরা আমাদের শ্রমিক নেতার ওপর হামলায় জড়িত মালিক ও তার সহযোগীদের বিচারের দাবী জানাচ্ছি। অবিলম্বে যেনো ওই মালিক নামে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখী করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম খান ইকবাল, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সমন্বয়ক নিখিল দাস, ফাইন নীটওয়্যার লিমিটেডে ও প্যাপিলন নীট এপারেলস (প্রা:) লিমিটেড গার্মেন্টসের শ্রমিকবৃন্দরা।

About the author

SOFT PRO IT