রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন

রূপগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : মাদককে না বলি সোনার বাংলা গড়ি-এই স্লোগানকে সামনে রেখে আশরাফ জুট মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল ) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার আশরাফ জুট মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, আশরাফ জুট মিলস্ আদর্শ স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সেন, শিক্ষক কাশেম, মহাদেব চন্দ্র বিশ্বাস, আবুল কাশেম, লিটন চন্দ্র দাসসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। মানববন্ধন শেষে শিক্ষার্থীদের বিনোদনের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT