নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শিল্পপ‌তি আল জয়নাল কারাগারে

শিল্পপ‌তি আল জয়নাল কারাগারে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চাঁদাবাজির মামলায় জাতীয় পার্টির নেতা ও শিল্পপতি আল জয়নালকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বৃহষ্পতিবার (২৫ এপ্রিল) মিলটন হোসেনের আদালত এ রায় দেন। জয়নালের শুনানী হবে  আগামী ২৮  এপ্রিল।

এর আগে বুধবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে নগরীর এসএম মালেহ রোডে জয়নালের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়৷

শহরের স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফারুক বাদী হয়ে বুধবার সন্ধ্যায় সদর মডেল থানায় জয়নালের বিরুদ্ধে জমি সংক্রান্ত ঘটনায় ২২ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন৷

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, চাঁদাবাজির মামলার অভিযোগে তাকে রাতে গ্রেফতার করা হয়েছে৷

এদিকে পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী ও জাপা নেতা আল জয়নালের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদখল, পুলিশকে লক্ষ্য করে গুলি করাসহ থানায় একাধিক অভিযোগ এবং জিডি রয়েছে৷

About the author

SOFT PRO IT