অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জামিন পেলেন হিরো আলম

জামিন পেলেন হিরো আলম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : নারী নির্যাতন মামলায় আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জামিন দিয়েছেন আদালত। তার শ্বশুর (বাদী) মামলায় আপোষ করায় এবং তার স্ত্রী সুমি বেগম স্বামীর সঙ্গে সংসার করতে চাওয়ায় আদালত তার জামিন দেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার হিরো আলমের জামিন মঞ্জুর করেন। জামিন আবেদন শুনানির সময় হিরো আলমকে আদালতে হাজির করা হয়। এ সময় সুমি বেগমও আদালতে উপস্থিত ছিলেন।

হিরো আলমের আইনজীবী মাসুদার রহমান জানান, হিরো আলমের জামিন শুনানিকালে তার স্ত্রী কোনো আপত্তি জানায়নি। তিনি আদালতকে বলেছেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলা করেছেন। এখন তিনি হিরো আলমের সঙ্গে সংসার করবেন। আদালতে হিরো আলম উপস্থিত থাকলেও তার কোনো বক্তব্য আদালত শোনেননি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র পার্থী হয়ে আলোচনায় আসেন হিরো আলম। এর আগে একটি সিনেমায় নায়কের ভূমিকায়ও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর এবং নির্যাতনের অভিযোগে তার শ্বশুর সাইফুল ইসলাম বগুড়ায় সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ৬ মার্চ হিরো আলমকে গ্রেফতার করে পুলিশ।

About the author

SOFT PRO IT