কৌতুক সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ইউপি সদস্যকে পিটিয়ে মোবাইল-টাকা ছিনতাই

সোনারগাঁয়ে ইউপি সদস্যকে পিটিয়ে মোবাইল-টাকা ছিনতাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে ছিনতাইকারীরা এক ইউপি সদস্যকে পিটিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার কাচঁপুর বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্য নাজমুল হক জানান, তিনি কাচঁপুর ইউপির ১নং ওয়ার্ডের সদস্য। মঙ্গলবার রাজধানী ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা শেষে রাত আড়াইটার দিকে কুতুবপুরের বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি রিকশায় যাওয়ার সময় ছিনতাইকারীর একটি দল গতিরোধ করে। একপর্যায়ে ইউপি সদস্যকে পিটিয়ে তিনটি মোবাইল, নগদ পাঁচ হাজার টাকা এবং পাঁচ হাজার মালয়শিয়ান রিঙ্গিত ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ইউপি সদস্যকে উদ্ধার করে আল বারাকা হাসপাতালে ভর্তি করেন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত এ ঘটনায় বুধবার বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

About the author

SOFT PRO IT