সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সাহিত্য কথা

★ বিড়ালের জন্মদিন ★ ( কবিতা )

★ বিড়ালের জন্মদিন ★ ( কবিতা )
Written by SOFT PRO IT

বিড়ালের জন্মদিন ★ ( কবিতা )

হ্যাপী আক্তার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :

বেড়াল ছানার জন্মদিন, বৃষ্টি নামে খুব।

ইদুর এলো তেলাপোকাও ভিজে টুপটুপ।

কেক এনেছে অনেক বড়, হাতির মুখে পানি।

একটু দেখে বুঝে গেল, বেড়ালের বউ রানী।

গোল চশমা জোড়া ভ্রু, জানলা থেকে নামে।

শেয়ালমামা গেটের পাশে, তাকায় ডানে বামে।

বুলবুলি আর চড়ুই রাঙা, টিকটিকিটাও এলো।

চুরি করে পিপঁরেগুলো, কেকটা কিছু খেলো।

রকেট চড়ে আসছে দোয়েল, নামবে বাড়ির ছাদে।

সাথে আনা উপহারটা, পড়ে রইল ফাঁদে।

অপেক্ষায় আর একটু বাকি, কেকটা কাটতে হবে।

মোমের বাতি যাবে নিভে, মোমটাই পড়ে রবে।

সব আয়োজন যাচ্ছে ধুয়ে, বেড়াল অনুষ্ঠানে।

বিদায় বেলা নাই প্রয়োজন, অন্য কোনো খানে।

About the author

SOFT PRO IT