নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতন

নির্যাতন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের দুই লাখ টাকা না দেয়ায় স্বামীসহ শশুর বাড়ির লোকজন সোনিয়া ইসলাম (১৯) নামের এক গৃহবধুর উপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার উল্লাব এলাকায় ঘটে এ ঘটনা। নির্যাতিত গৃহবধু সোনিয়া আক্তার ঢাকা জেলার ডেমড়া থানার ডগাইর ফকিরপাড়া এলাকার শহিদুল্লাহর মেয়ে।

নির্যাতিত গৃহবধু সোনিয়া আক্তার জানান, গত ৭ মাস আগে উল্লাব এলাকার জাহার আলীর ছেলে শফিকুল ইসলামের সাথে সোনিয়া আক্তারের বিয়ে হয়।

বুধবার দুপুরে স্বামী শফিকুল ইসলাম, শশুর জাহার আলী, শাশুরী সাহেদা বেগম দুই লাখ টাকা যৌতুকের জন্য পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে চুলের মুঠিতে ধরে ঘর থেকে বের করে দেয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে।

About the author

SOFT PRO IT