রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্যাপন

রূপগঞ্জে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্যাপন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের ন্যায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার স্লোগানকে সামনে রেখে  জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুনের সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল আরেফীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহেদা আক্তারসহ আরো অনেকে। এ সময় প্রধানমন্ত্রী নির্দেশিত  সরকারী স্বাস্থ্যসেবা সাধারন ও হতদরিদ্রদের দোড়গোড়ায় পৌছে দিতে বিশেষ কর্মসূচীর কথা জানান বক্তারা।

About the author

SOFT PRO IT