সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ এসআই আজাদ

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ এসআই আজাদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  ঢাকা রেঞ্জে (ঢাকা বিভাগ) এর ১৩ জেলার মধ্যে শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ। মঙ্গলবার (১৬ এপ্রিল) আয়োজিত এক অপরাধসভায় ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন (বিপিএম, পিপিএম) এর কাছ থেকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার গ্রহণ করেন এসআই আজাদ। সোনারগাঁ থানায় মাদক, ইভটিজিং, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।

ফেসবুকে তার নিজস্ব আইডি থেকে এক স্ট্যাটাস থেকে এই খবর উপজেলায় ছড়িয়ে পড়লে উপজেলার সাধারন জনগন তাকে বিভিন্নভাব শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা শুরু করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার সুপার হারুন অর রশীদ, ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক ও অতিরিক্ত ডিআইজি (অপস অ্যান্ড ইন্টেলিজেনস) মো. আসাদুজ্জামানসহ ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারগণ।

About the author

SOFT PRO IT