অন্যান্য নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাঁচানো গেলো না নুসরাতকে

বাঁচানো গেলো না নুসরাতকে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বাঁচানো গেলো না ফেনীর সোনাগাজীতে অগ্নিদগ্ধ মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে (১৮)। এর আগে বুধবার সকাল থেকে তিনি আর চোখ খুলছিলেন না। নড়াচড়াও করতে পারছিলেন না। গত সোমবার থেকে নুসরাতকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। এর আগে, গত শনিবার গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় নুসরাত বার্ন ইউনিটে ভর্তি হন।

বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পরিচালক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।

About the author

SOFT PRO IT