নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ১৫শ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক ব্যবসায়ী আটক

সোনারগাঁয়ে ১৫শ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক ব্যবসায়ী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে ১৫শ ৩০ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে তাদের মোগরাপাড়া চৌরাস্তা হাবিবপুর এলাকা থেকে আটক করা হয়। আটককৃতদের বুধবার (১০ এপ্রিল) সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানার এসআই এসএম শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে হাবিবপুর এলাকা থেকে ইয়াবার গডফাদার শাহ আলমের দুই স্ত্রী রেহেনা ও ফাতেমাকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তার ননদ নাসরিনকে আটক করা হয়। এসময় তাদের তিন জনের কাছ থেকে ১৫শত ৩০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃত নারী মাদক ব্যবসায়ীদের বুধবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত রেহেনা ও ফাতেমার স্বামী শাহালম মাস খানেক আগে ডালিমের ভেতর ভরে ৮ হাজার পিস ইয়াবা পাচারকালে থানা পুলিশের নিকট গ্রেফতার হয়।

About the author

SOFT PRO IT