ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ সাফায়ানের মৃত্যু

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার গিরিধারা এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে একই পরিবারের চার জন দগ্ধের ঘটনায় দগ্ধ সাফায়ান মারা গেছে। রোববার (৭ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন সাফায়ানের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার রাতে গ্যাসের সিলিন্ডার লিকেজের আগুনে একই পরিবারের মা-ছেলেসহ চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।  দগ্ধরা হলেন, ফাতেমা বেগম (৩৫) এবং তার তিন সন্তান সাফওয়ান (৫), ফারিয়া (৯) ও রাফি (১১)।

স্থানীয়রা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর ঘরের মধ্যে আগুন ধরে যায়। এতে ফাতেমা ও তার তিন সন্তান দগ্ধ হন।

About the author

SOFT PRO IT