প্রবাস সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় বাস খাদে, ছয় বাংলাদেশিসহ নিহত ১১

মালয়েশিয়ায় বাস খাদে, ছয় বাংলাদেশিসহ নিহত ১১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : মালয়েশিয়ায় বাস খাদে পড়ে ছয় বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন। রোববার একেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জালান এস ৮ পেকেলিলিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৪ জন। বাসটি নীলাই, নেগরি সেম্বিলান থেকে শ্রমিকদের নিয়ে আসছিল। তারা এমএএস কার্গোতে চুক্তিভিত্তিক কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। পরে সার্ডাঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ১১টার দিকে এই ঘটনায় গুরুতর আহত এক বিদেশি ও স্থানীয় বাস চালক মারা যান। আহতদের কাজাং, সার্ডাং ও পুত্রাজায়াসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।

About the author

SOFT PRO IT