জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শাহজালাল বিমানবন্দরে আগুন

সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ড, ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৮ এপ্রিল) সকালে পার্কিং-২ এর পাশে বাতিলকৃত মালামালের একটি স্টোর রুমে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস ৮টা ০৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায়। পরে ২টি ইউনিট ৮টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কারণে অনেকে আতঙ্কিত হয়ে পড়ে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

About the author

SOFT PRO IT