নারায়ণগঞ্জ বন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে জাকজমক পূর্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ৮ টা থেকে দিন ব্যাপী বন্দর সমরক্ষেত্র ৭১’ মাঠে বন্দর উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা কুজকাওয়াজে অংশ গ্রহন করেন। রাষ্টের পক্ষ থেকে যৌথ ভাবে সালাম গ্রহন করেন নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান, বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনারা নাজমীন, বন্দর থানার ওসি আবুল কালাম ও বন্দর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ্ব আঃ লতিফ। কুজকাওয়াজ শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সিটি করপোরেশনের কাউন্সিলর, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডিসপ্লে শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান শুরু আগে সমরক্ষেত্র স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করা হয়।

add-content

4 thoughts on “নারায়ণগঞ্জ বন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

  1. 152433 605975Hi there! Someone in my Myspace group shared this internet site with us so I came to give it a appear. Im undoubtedly loving the data. Im bookmarking and is going to be tweeting this to my followers! Outstanding weblog and amazing style and design. 339608

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত