নারায়ণগঞ্জ প্রধান খবর বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিএনপি সাবেক এমপি কালাম সহ ৬৫ জন আদালতে হাজিরা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-বন্দর আসনের সাবেক এমপি বিএনপি স্থায়ী কমিটির সদস্য এড. আলহাজ্ব আবুল কালামসহ ৬৫ জন গতকাল রোববার সকাল ১০ টায় বন্দর থানার বিস্ফোরক মামলায় আদালতে হাজিরা দিয়েছে। বন্দর মামলা নং ৯(১)১৫। গত বছরের ৫ জানুয়ারি বন্দরের নবীগঞ্জ বাস স্ট্যান্ডে পুলিশ-বিএনপি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে পুলিশ ও বিএনপি কর্মীসহ প্রায় ৩০ জন আহত হয়। এ সময় বিএনপি কর্মীরা পুলিশের গাড়ি পুড়িয়ে দেয়। গতকাল সাবেক এমপি এড. আবুল কালাম, কাউন্সিলর হান্নান সরকার, কাউন্সিলর সুলতান আহাম্মেদ, কামরুজ্জামান বাবুল মেম্বার, যুবদল নেতা সাইদুর, ছাত্রদল নেতা আবুল কাওসার আশা, মেহেদী, রনিসহ ৬৫ জন নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট অশোক কুমারের আমলী আদালতে তারা হাজিরা দেন। আদালত শুনানী শেষে আগামী ২৪ মে পরবর্তি তারিখ ধার্য করেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 6   +   1   =