নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে গৃহবধুকে নির্যাতন

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : যৌতুকের টাকা না দেয়ায় গৃহবধুকে পিটিয়ে আহত করেছে তার স্বামী ও পরিবারের লোকজন। বুধবার (৩ এপ্রিল) সকালে গর্ন্ধবপুর এলাকায় এ নির্যাতনের  ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার হওয়া গৃহবধু ইতি মনি জানান, গত ২০১৩ সালে গন্ধর্বপুর এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে নয়ন মিয়ার সাথে তার বিয়ে হয়।  বিয়েতে যৌতুক বাবদ এক লক্ষ দশ হাজার দেয়া হয়। গত ছয় মাস ধরে স্বামী নয়ন মিয়া তার স্ত্রীকে আরো এক লাখ টাকার জন্য চাপ প্রয়োগ করে। বুধবার সকালে ইতিমনির স্বামী নয়ন মিয়া , ভাই স্বপন মিয়া,  মা ফিরুজা বেগম যৌতুকের টাকার জন্য বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় গৃহবধূ রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT